Friday, March 15, 2019

সত্যনারায়ন পূজার সিন্নি কি এবং কেন?



ভাগ্যং ফলতি সর্ব্বত্রং।ভাগ্যানুসারে জীবের গতাগতি হয় বলিয়াই ত্রিলোকের সুখ দুঃখ দ্বারা ত্রিদন্ডে দন্ডিত হয়।তার হর্ষ মর্ষ না করিয়া ভোগ ত্যাগের জন্য ধৈর্য্যের বরণ করিয়া সত্যনারায়নের সেবা করিতে হয়।অতএব সর্ব্ব সত্যের অধীনে থাকিতে চেষ্ট করিবেন।

সিন্নি দিয়া সত্য নারায়নের সেবা করে।সিন্নিকে ভাগ করা বলে।ভাল মন্দ,সুখ দুঃখ,জন্মমৃত্যু,হাসিকান্না এই যে দন্দ্ব বিভাগ,অভিমানে অহংকার হইতে উৎপন্ন হয়।ইহার ভাগ ত্যাগ করিলে সিন্নি দিয়া সত্যের পূজা হয়।তাহার সাক্ষী সতী হরগৌরী,অবিচ্ছেদ সত্যবানকে উদ্ধার; কালদন্ডের হাত হইতে অবিযোগ সত্যবানকে প্রাপ্ত হইয়া পিতৃকুল (ধর্ম্ম) পতিকূল (কর্ম্ম,সেবা) পুত্রকুল (পবিত্র,শুচি) উদ্ধার করিয়াছিলেন।জগতে যাহা কিছু ব্যবহার করি সকলি গতাসু,অস্থায়ী,সুখদুঃখপ্রদ।যমদন্ড,কালদন্ড ব্রক্ষদন্ডের ধর তাহার দ্বারায় দন্ডিত হইয়া থাকে।হাসিকান্নার উপাধি ধারন করি,ত্রিলোকের ঋন-পাশে বন্দী হইয়া সত্যকে ভুলিয়া যাই।এই দন্ড মুন্ডের জন্যই শুদ্ধভক্তি অর্থাৎ অনুগত সত্যের (খাঁটি বস্তুর) অধীন হইয়া থাকিতে চেষ্ট করার নামই সাধন সাধ্য বলিয়া দেবগন জানাইয়াছেন।অতএব সত্যনারায়ন ব্রত করিয়া সর্ব্ব বন্ধন মুক্ত করুন।

বেদবানী(২য় খন্ড) -৬

মনের দাশ হইতে নাই


ভগবানের দাসত্ব লাভের জন্য নামের শরন নিয়া পড়িয়া থাকুন।মনের দাশ হইতে নাই।যেহেতু মন বুদ্ধি, প্রকৃতির গুনের জাত, এই মন বুদ্ধি হইতে সুখ দুঃখময় অনিত্য অস্থায়ী ক্ষোভকর শক্তি সঞ্চারিত থাকে।প্রারব্ধ দন্ড ক্ষয় করিতে পারে না বলিয়াই রুচি অরুচি দ্বারায় নানান বিশৃংখলা ঘটাইয়া নানান উপাধিগ্রস্থ লাভ করিয়া ব্যাধিময় হয়।অতএব সর্ব্বদা নাম নিয়া নামের দাশ হইয়া থাকিবেন,নামেই আপনাকে কালে উদ্ধার করিয়া,যেমন কুরুকুলের তরঙ্গ হইতে পান্ডব এবং হিরন্যকৈশিপুর তরঙ্গ হইতে প্রহলাদকে উদ্ধার করিয়াছিল,যেরুপে সীতাদেবীকে মায়ামৃগ হইতে রাবনের শাসন হইয়া উদ্ধার করিয়াছিলেন সেইরুপ নামে আপনাকে উদ্ধার [করিয়া] লইবে।যেই নাম সেই ভগবান।ভগবৎ সমীপে প্রকৃতির প্রারব্ধ শক্তির কোন প্রকাশের শক্তি নাই।প্রাক্তন শক্তি কেবল গুনের জাত বুদ্ধি মনের উপরই দেহেতে সম্বন্ধ করিয়া চালিত করিয়া থাকে,নামের নিকট যাইতে পারে না।।.... এ জগতে যত কিছু আয় ব্যয় এবং লাভ-লোকসান,পাওয়া না পাওয়া সকলি প্রাক্তন(ভাগ্যফল) জানিবেন।সর্ব্বদা নাম করিয়া নামের কর্য্য করিয়া যাইবেন।প্রাক্তনে (ভাগ্যে) যাহা ঘটিবে সহ্য করিয়া লইতে চেষ্টা করিবেন।

বেদবানী(২য় অংশ) -৫

ভাগ্যই ফল দেয়


ভাগ্যং ফলতি সর্ব্বত্রং।ভাগ্যই ফল দেয়,ফল দিবার অধিকার ত্রিজগতে (আর) কাহারো নাই।ভাগ্যবশে যাহার যাহা পাওনা রয়েছে তাহা যথা সময়ে ঘটিবেই।দৃঢ় বিশ্বাস থাকিলে জীবের দুরবস্থা ঘটে না।.......জগতই চিত্রপট ছয়াস্বরুপ।হৃদয়ে যদি চিত্রপট থাকে তবে তাহা নষ্ট হয় না,তিনি-
                   “অচ্ছেদ্যোহয়মদাহ্যোহয়মক্লেদ্যোহশোষ্য এব চ।
                        নিত্যনঃ সর্ব্বগতঃ স্থাণুরচলোহয়ং সনাতনঃ।।”
                   ..... চিত্রপট সঙ্গেই থাকে।বিচ্ছেদ হয় না জানিবেন।

বেদবানী(২য় অংশ) -৪

মায়ামুগ্ধতাই জন্ম মৃত্যু দন্ড লাভ

এই সংসার মায়ামুগ্ধ বশতঃ বাসনা জালে চরাচরে ঘুরিয়া বেড়াইতে হয়।প্রয়োজন বিষয় জানিতে না দিয়া কেবল অনিত্য অভাবেরি সৃষ্টি করিয়া ফেলে।মনে হয় যাহা ভাল বোধ করে তাহাই করিয়া থাকে।তজ্জন্য হিতাহিত বর্জিত হইয়া কেবল বাসনায় বদ্ধ হয়,সংসার ক্ষয় যায় না।কেবল জন্ম মৃত্যুত দন্ড লাভ করে।

(বেদবানী-৩)

সংসার সাগর হইতে উদ্ধারের উপায় কি?

ভগবান নামই সত্য,নামই শান্তি,নামেই আনন্দ,নামেই আশ্রয় লইলে অপ্রাপ্ত কিছু থাকে না,কোথাও তীর্থে যাইতে হয় না।বেদপুরানগত সুখদুঃখও থাকে না।সর্ব্বদা আনন্দ প্রকাশ করিয়া অহেতুক ভক্তি নামের রুচি প্রদান করিয়া থাকেন।কর্ত্তাভিমানীর কর্ম্মাদির দ্বারা যাহা কিছু সুখ দুঃখাদি লাভ হয় তাহা সকলি অস্থায়ী,ভগবৎ পদ দিতে পারে না।অতএব সর্ব্বদা নাম করিবেন,মনের শান্তি অশান্তির দিকে লোভ রাখিবেন না,নামেই আপনাকে এই সুখ দুঃখ সংসার সাগরের তরঙ্গ হইতে উদ্ধার করিবেন।

(বেদবানী-২)

Saturday, March 9, 2019

কর্মভোগ কি?

লোক সকল স্ব স্ব ভাগ্যবশে প্রকৃতির তারতম্য অনুসারে এই মরুভূমে অবস্থান  অস্থায়ী বস্তুর প্রলোভনে আকৃষ্ট হইয়া দেহ গেহ সমাজের দ্বারা সুখী দুঃখী ইত্যাদি বিদ্যা বুদ্ধি লাভ করিয়া ঐ প্রকৃতির গুনের দ্বারা পরিচালিত হইয়া থাকে।একেই কর্ম্মভোগ বলিয়া জানিবেন।এই ভোগেই ভাগ্য অনুসারে হয়।এই ভোগদান করিলেই শান্তি পদ উপভোগের অধিকারী হয়।।........................ মন হইতেই সুখ দুখ ভোগ হয়।এই জন্যি পতিসেবার মহত্ব নিয়োগ বিধান করিয়া স্বভাবেই দাসত্ব সেবা করিতে হইয়া থাকে।মনের দরকার হয় না।সক্কল প্রাণির সত্যরুপ আত্ম একই হয়,ভিন্ন কেহই নয়,দেহই অবয়বই পৃথক পৃথক দেখা যায়।

বেদবানী(২য় খন্ড) -১